আরিফুর রহমান তীব্র,ডবলমুড়িং থানা প্রতিনিধি চট্টগ্রাম।
আজ শনিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে তিনি এই কথা বলেন।
তরুণ রাজনৈতিক নেতৃত্ব গড়ার লক্ষ্যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই সমাবেশ বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাএদল, যুবদল ও সেচ্ছাসেবক দল যৌথভাবে আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আমরা একটি অস্বাভাবিক সময় অতিক্রম করছি।কারণ হাসিনা পালিয়েছে কিন্তু প্রেতাত্নারা এখনো আছে।তারা এখনো ষড়যন্ত্র করছে।বাংলাদেশ আবার তাদের রাজত্ব কায়েম করার ষড়যন্ত্র করছে।কিন্তু তারা তা পারবে না।বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন।গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই অনেক ত্যাগ স্বীকার করেছি।সেই গণতন্ত্র যেনো কারো কাছে জিম্মি হয়ে না পড়ে। সে জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন,এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।আপনাদের সবাইকে চোখ- কান খোলা রাখতে হবে।গণতন্ত্রের পথ কেউ যেন রুদ্ধ করতে না পারে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২