আমিরিকা প্রবাসীর অর্থায়নে মনোহরদীতে ক্বওমী মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান ও নলকূপ বিতরণ
মোহাম্মদ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি-নরসিংদী।
বৃহস্পতিবার(১ লা মে) নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান প্রবাসীর অর্থায়নে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা এর সার্বিক তত্ত্বাবধানে খিদিরপুর ইউনিয়নের সাগরদী ফাইজুল উলূম ক্বওমী মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে তিনি সফর সঙ্গীদের নিয়ে উপজেলার চালাকচর ইউনিয়নের তালিমুল উম্মাহ্ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,আবু হুরাইরা ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা,চালাকচর তারবিয়াতুল উলূম হাফিজিয়া মাদ্রাসা,হাবিজপুর উত্তরপাড়া দারুল উলূম ইসলামীয়া মাদ্রাসা,বাঘবের জামিয়া ইসলামীয়া নূরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,জামিয়া হুসাইনীয়া হাফিজপুর মাদ্রাসা ও এতিমখানা, বড়চাপা ইউনিয়নের হাজী সুফিয়া সাহাবউদ্দীন মাষ্টার হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানা ও কাঁহেতেরগাঁও আনোয়ারুল উলূম মাদ্রাসা ও এতিমখানা-সমূহে বৈদ্যুতিক ফ্যান,নলকূপ ও শুকনো খাবার বিতরণ করেন।
উদ্বোধনকালে কাজী শরীফুল ইসলাম শাকিল সাংবাদিকদের জানান,বিভিন্ন সময়ে এতিমখানা ও অসহায়দের কল্যাণে মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এ ধরনের কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্,
এছাড়াও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন,সাগরদী ফাইজুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা,মোহতামিম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম,খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রাকিবুল ইসলাম। তারা এ ধরনের মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এ সময় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, খন্দকার সেলিম রেজা,ধর্ম বিষয়ক সম্পাদক,মাওঃমোহাম্মদ এমরুল ইসলাম-সহ উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল,মোহাম্মদ জাকির হোসেন, মো.সুমন মিয়া-সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
This website uses cookies.