Header Premium (728×90)

জেলা/স্থানীয়

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দে পুলিশের সাঁড়াশি অভিযান।

আরিফুর রহমান তীব্র,ডবলমুড়িং থানা প্রতিনিধি চট্টগ্রাম,

চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে চলাচল করা ব্যাটারীচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।গত দুই দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ব্যাটারীচালিত রিকশা জব্দ করা হয়েছে।পুলিশের দাবি নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান সড়কে এসব রিকশা চলাচল করছে। যা সম্পূর্ণ বে আইনি।
নগরীর মুনসুরাবাদ এলাকায় পুলিশের ডাম্পিং স্টেশনে জব্দ করা রিকশাগুলো রাখা হচ্ছে। নগরজুড়ে দীর্ঘদিন ধরে দৌরাত্ম্য চলছিল।কোনো ধরনের ব্রেকিং সিস্টেম ছাড়াই অদক্ষ চালকেরা এসব যান নিয়ে রাস্তায় নামছে।এমনকি শিশুরাও ব্যাটারীচালিত রিকশা চালাতে দেখা যাচ্ছে। ফলে দূর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গত শুক্রবার নগরীর কাপাসগোলা নবাব হোটেলের পাশে হিজড়া খালসংলগ্ন ড্রেনে একটি ব্যাটারীচালিত রিকশা পড়ে গেলে ছয় মাস বয়সী এক শিশু মারা যায়। এ ঘটনার পর থেকেই নগরজুড়ে অভিযান শুরু করে সিএমপি।

Md Omor Sunny

Recent Posts

পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যা মামলার অন্যতম আসামি ও শ্রমিক লীগ…

13 minutes ago

ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা

ড. মুহাম্মদ ইউনূসকে ধারাবাহিকভাবে হয়রানি ও অনলাইনে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন…

25 minutes ago

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে…

32 minutes ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির…

56 minutes ago

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার…

1 hour ago

ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

পাবনার ভাঙ্গুড়ায় গুমানী নদীতে আয়োজিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে পাবনা ও সিরাজগঞ্জের…

1 hour ago

This website uses cookies.