ঝালকাঠিতে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে নৈকাঠি (পালবাড়ি) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলো রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে মো. আলি হায়দার মহারাজ (৫৩) ও আংগারিয়া এলাকার মৃত নাজেম আলী তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন শাহিন (৫৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বসুন্ধারা গ্রুপের গ্যাসের সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যান (খুলনা মেট্রো উ-১১-০১৪৫.) পিরোজপুর থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক রাজাপুর থেকে একটি মোটরসাইকেলে দুই আরোহী পিরোজপুর যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.