বাংলাদেশে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের কাছেই ভয়ের কারণ হয়ে দাঁড়ায় মুখের চামড়ায় ভাঁজ পড়া। কপালের ত্বক কুঁচকে যাওয়া, চোখের চারপাশে সূক্ষ্ম রেখা তৈরি হওয়া কিংবা গালের মসৃণতা হারিয়ে ফেলা—এসবই তারুণ্য হারানোর লক্ষণ। তবে অনেক সময় বয়স বাড়ার আগেই অকালে ত্বক কুঁচকে যেতে শুরু করে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি-এর মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান জানাচ্ছেন, শুধুমাত্র বয়স নয়, পরিবেশ ও জীবনযাত্রার নানা অভ্যাসের কারণেও ত্বকে ভাঁজ পড়তে পারে।
বিশেষজ্ঞের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেন ও ইলাস্টিন নামক প্রোটিনের পরিমাণ কমে যায়, যা ত্বককে টানটান রাখতে সাহায্য করে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মি (ইউভি-রে) ত্বকের জন্য ক্ষতিকর, যা ত্বককে দ্রুত শুষ্ক ও ভাঁজযুক্ত করে তোলে। পানিশূন্যতা ত্বকের লাবণ্য নষ্ট করে এবং একে ম্লান করে দেয়। ধূমপান ও অ্যালকোহল শরীরের অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে রক্তসঞ্চালন কমিয়ে দেয়, ফলে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত চা-কফি পানের ফলেও শরীরে পানিশূন্যতা ও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যা ত্বকের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
মানসিক চাপ ও ঘুমের অভাব হরমোনের ভারসাম্য নষ্ট করে, যার ফলে ত্বক ক্লান্ত ও সতেজতাহীন দেখায়। ভিটামিন সি, ভিটামিন ই এবং জিংকের মতো পুষ্টির ঘাটতিও ত্বকের লাবণ্য ধরে রাখতে বাধা দেয়। এছাড়া বারবার কপাল বা ভ্রু কুঁচকানোর মতো অভ্যাস দীর্ঘমেয়াদে স্থায়ী রেখা তৈরি করতে পারে।
তবে কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। প্রতিদিন মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডা. সাইফ হোসেন খান। রাতে ঘুমানোর আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিম ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ মাছ, বাদাম এবং প্রচুর শাকসবজি ও ফলমূল খাদ্যতালিকায় রাখা জরুরি। ভিটামিন সি (কমলা, লেবু, পেয়ারা), ভিটামিন ই (বাদাম, সূর্যমুখী তেল) ও জিংকসমৃদ্ধ খাবার ত্বকের জন্য উপকারী। এছাড়া তেলে ভাজা খাবার, ফাস্টফুড ও ধূমপান থেকে বিরত থাকতে হবে এবং প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে। মানসিক চাপ কমাতে নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম বা মেডিটেশন করার পরামর্শ দিয়েছেন তিনি। ভাঁজ যদি বেশি গভীর হয় বা দ্রুত বাড়তে থাকে, তবে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শে মেডিকেল গ্রেড ক্রিম, লেজার থেরাপি, মাইক্রোনিডলিং কিংবা বোটক্স/ফিলার নেওয়া যেতে পারে। তবে এসব চিকিৎসা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া প্রয়োজন।
৮ কারণে মুখের চামড়া কুঁচকে যায় চিনি খাওয়ার ৩০ মিনিট পর আপনার শরীরে আসলে কী ঘটে এসব বিষয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত নিবন্ধতে বিস্তারিত কারণ ও সমাধানের উপায় জানিয়েছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি-এর মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান।
৮ কারণে মুখের চামড়া কুঁচকে যায় ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক চলুন তাহলে জেনে নিই, কেন চামড়া কুঁচকে যায়—
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিনের একটি অডিও ফাঁস…
সরকার তার ৬ মাসের মেয়াদের মধ্যে আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে। আজ রোববার…
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা…
বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা এড়িয়ে ১৫…
This website uses cookies.