যখন সময় ডেস্ক রিপোর্ট:
যশোর জেলায় শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১ কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩২) নামে ১ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ, আটক আলী রেজা রাজু উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী, প্রায় ১ বছর আগে ঘটকের মাধ্যমে রাজু তাকে বিয়ের প্রস্তাব দেন, ৪ মাসের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেওয়ার পর তাদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয়, ১ পর্যায়ে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি রাত প্রায় ৯টার দিকে রাজু ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন, সেখানে বিয়ের আশ্বাসের সুযোগ নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর তরুণী বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত রাজু নানা অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন, পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে উভয় পরিবারের মধ্যে বিয়ের উদ্যোগ নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত রাজু বিয়েতে অস্বীকৃতি জানান।
ভুক্তভোগীর পরিবার জানান, স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়, পরে পারিবারিক সিদ্ধান্তে শার্শা থানায় মামলা দায়ের করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে, মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২