ফখরুল আলম সাজু
দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ।
১১ জুন বৃহস্পতিবার সন্ধ্যা দিনাজপুর বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়া পাড়ায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে ৯৪ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে বীরগঞ্জ থানার এসআই আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্স।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ১টি চৌকস দল থানা থেকে প্রায় ২৫ কি:মি: দূরত্বে প্রত্যন্ত পল্লী বলদিয়া পাড়া হতে উল্লেখিত ৯৪ পিস ইয়াবা মাদকদ্রব্য সহ আব্দুর রশিদের ছেলে ইলিয়াস (৪০) ও জোহর আলীর ছেলে নুরুজ্জামান ওরফে জীবন (২৬) কে গ্রেফতার করা হয়।
তারা পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার সোনাহার এলাকার বাসিন্দা, দীর্ঘদিন যাবত এইরুটে মাদক পাচার করে আসছে বলে অভিযোগ সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে।
অভিযানের সময় এসআই আতাউর রহমানের সাথে বীরগঞ্জ থানার ১টি দল পুলিশ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অভিযুক্তদেীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে, তাদেরকে আদালতের মাধয়মে কারাগারে পাঠানো হচ্ছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত ১টি মামলা হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, কোন ছাড় দেয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২