Header Premium (728×90)

আইন ও আদালত

ফুলগাজীতে ইয়াবা সহ ২ জন আটক

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ফেনী জেলা ফুলগাজী উপজেলায় পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২৪টি মাদক মামলার আসামি হিসেবে পরিচিত কথিত পেশাদার মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিম (৫০) ও তার সহযোগী ইমরান হোসেন (৩৫)কে ৪১ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট ফতেপুর সড়কের মাথা এলাকায় মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়, অভিযানের সময় ইব্রাহিম ও ইমরানকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার ইব্রাহিম দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা তিনি মো. মোস্তফার ছেলে, অন্য দিকে আটক ইমরান হোসেন আমজাদহাট এলাকার উত্তর ধর্মপুর গ্রামের বাসিন্দা এবং সেরাজুল হকের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, আটক ২ জনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এর মধ্যে ইব্রাহিমের বিরুদ্ধে ফুলগাজী থানায় পূর্বে ২৪টি মাদক মামলা রয়েছে, এসব মামলার কয়েকটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং কয়েকটিতে তিনি সাজাও ভোগ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ইমরানের বিরুদ্ধে ২টি চুরির মামলাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেছে।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ৮ জুন সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

স্থানীয়দের মতে, মাদক বিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

saju

Share
Published by
saju

Recent Posts

সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি, দায় নিল হুতিরা

সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর তেল স্থাপনা লক্ষ্য করে আসা একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে…

11 minutes ago

ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, নেপথ্যে ভ্যান্স ও জেনারেল কেইনের উদ্বেগ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান স্থগিত করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জেনারেল ড্যান…

11 minutes ago

গ্যাস সংকটে স্থবির শিল্প কারখানা, রপ্তানি আয়ের শঙ্কায় ব্যবসায়ীরা

দেশে গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। দীর্ঘস্থায়ী এই সংকট নিরসনে…

14 minutes ago

সাগরে এক মাস ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে সেফ হোমে স্থানান্তর

বঙ্গোপসাগরে এক মাস ভেসে থাকা শ্রীলঙ্কার দুই জেলেকে আদালতের নির্দেশে সেফ হোমে পাঠানো হয়েছে। আইনি…

26 minutes ago

সীতাকুণ্ডের মুরাদপুরে অপরাধের দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরে একের পর এক হত্যাকাণ্ড ও মাদক কারবারের ঘটনায় জনজীবন অতিষ্ঠ। অপরাধীদের দৌরাত্ম্যে…

30 minutes ago

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ

২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে…

2 hours ago

This website uses cookies.