ফখরুল আলম সাজু
কুমিল্লা জেলা চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে পর্ণোগ্রাফী উৎপাদন, যৌন পীড়ন, ওয়ারেন্টভুক্ত মামলার আসামী ও পেশাদার চোর সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
০৮ মে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পর্ণোগ্রাফী উৎপাদন, সংরক্ষণ ও মর্যাদা হানির উদ্দেশ্যে ভীতি প্রদর্শনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন মহিচাইল ভূইয়া পাড়ার মো. রুবেল (২৮) ও মো. জামাল (৪০)।
এছাড়াও পৃথক মামলায় সিআর ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গল্লাই এলাকার মো. কাওসার (২১), কবির হোসেন (৪৫), মো. সোহাগ (৩০), মো. রাব্বি (২২), বেলাশ্বর এলাকার মো. রনি, দোতলা এলাকার মো. ইদ্রিস (৩৮) এবং পানিপাড়া এলাকার পেশাদার চোর হাবিবুর রহমান (২০)কে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে পুলিশ আইনের ৩৪ ধারায় মনোহরগঞ্জ উপজেলার মেহেলদার এলাকার মো. সুলাইমান (৩০) নামের আরও একজনকে আটক করা হয়।
চান্দিনা থানা পুলিশ সূত্র জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে ৮ মে শুক্রবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২