বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত চলবে।
নিয়োগের বিস্তারিত তথ্য এবং আবেদন করার জন্য প্রার্থীদের মেঘনা পেট্রোলিয়ামের নির্দিষ্ট ওয়েবসাইট (https://mpl.teletalk.com.bd/) ভিজিট করতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ কোনো আবেদনপত্র কর্তৃপক্ষ গ্রহণ করবে না।
নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৬ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে টেলিটক সিমের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। এই নিয়োগে সর্বোচ্চ বেতন ৫৭ হাজার ৫১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.