
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে ১১টি ক্যাটাগরিতে মোট ২৫টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ৬ থেকে ১৬ গ্রেডের বিভিন্ন পদে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোর বিস্তারিত নিম্নরূপ: সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি, গাইনি, কার্ডিওলজি, মেডিসিন, অ্যানেসথেসিয়া ও পেডিয়েট্রিক্স) প্রতিটি বিভাগে ১টি করে মোট ৬টি পদ রয়েছে, যার গ্রেড ৬ ও বেতন স্কেল ৩৫,৫০০–৬৭,০১০ টাকা। ডেন্টাল সার্জন পদে ১টি পদ রয়েছে, যার গ্রেড ৯ ও বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। এছাড়া সিনিয়র স্টাফ নার্স পদে ১৫টি, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) পদে ১টি এবং মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) পদে ১টি পদ রয়েছে, যাদের গ্রেড ১১ ও বেতন স্কেল ১২,৫০০–৩০,২৩০ টাকা। সবশেষে কার্ডিওগ্রাফার পদে ১টি পদ রয়েছে, যার গ্রেড ১৬ ও বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা।
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে ১ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১২ আগস্ট ২০২৬ সকাল ১০টায় শুরু হবে এবং ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২