পবিত্র কাবায় আগত হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের ইবাদত আরও সহজ ও আরামদায়ক করতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। গালফ নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে অবস্থানরত ইবাদতকারীরা তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের সর্বশেষ ও রিয়েল-টাইম তথ্য জানতে পারবেন। এর ফলে মুসল্লিরা ভিড় এড়াতে তুলনামূলক ফাঁকা পথ বেছে নিতে সক্ষম হবেন।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য প্রদান করা হবে। একইসঙ্গে ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে, যাতে ইবাদতকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়।
তীর্থযাত্রীরা কিউআর কোডের মাধ্যমে এই সেবাটি গ্রহণ করতে পারবেন। প্ল্যাটফর্মটি নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহের মাধ্যমে গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল সহজ করবে এবং ভিড় নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করে তুলবে। এতে করে হাজি ও ওমরাহ পালনকারীরা আরও স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন।
বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিনটি ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।…
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ক্ষেত্রে লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভূমিকা…
ভারতে প্রবল বর্ষণের জেরে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। এর…
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে নিউজফিড লোড, পোস্ট দেখা এবং…
কুষ্টিয়ার ভেড়ামারায় গোখরা সাপের কামড়ে আহত হওয়ার পর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নিজেকে…
ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনের…
This website uses cookies.