মোঃ রাব্বী হাসান
দিনাজপুর জেল প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার হাজির মোড় নামক স্থানে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসায় ১৪ জন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৯ মার্চ ১৯ রমজান রোজ সোমবার হাজির মোড়ে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন বিন আমজাদের সভাপতিত্বে ও সঞ্চালনায়
কোরআনের সবক প্রদান করেন কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতী নজিবুল্লাহ।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক মোঃ মানিক মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাকির হোসেন, অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আলাউদ্দিন, কুবা জামে মসজিদের খতিব মুফতী আবরারুল হক আল মাদানী,দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ এন্তাজ।
আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আরমান হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক, এনসিপি ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২