মোহাম্মদ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে তানজিমুল কোরআন মাদরাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে অবস্থিত তানজিমুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে এ ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়।
মনতলা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা নাসির আল ফরিদীর সভাপতিত্বে এবং বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোখলেসুর রহমান এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্বওমী মাদরাসা বোর্ডের মহাসচিব,শাইখুল হাদিস আল্লামা মুফতি মাওলানা মাহফুজুল হক।
অনুষ্ঠানের শুরুতে প্রধান মেহমান হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ী পরিয়ে দেন।
পরে তিনি হাফেজে কোরআনের মর্যাদা ও কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে মূল্যবান দ্বীনি নসিহত প্রদান করেন।
এ সময় আমন্ত্রিত ওলামায়ে কেরাম,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ইসলামপ্রিয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২