মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধ শতাধিক স্থানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।
বুধবার (২৭ মে) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় আগাম ঈদের জামাত।
দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় অন্যতম প্রধান জামাত। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক। আয়োজকদের দাবি, জেলায় এবার প্রায় ৫০টির মতো স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করছেন।
মুসল্লি সুলতান আলী বলেন, পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদের সালাত আদায় করতে পেরে তারা আনন্দিত।
ভক্সপপঃ ১-৩
দিনাজপুর শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগসহ জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামে অনুষ্ঠিত হয় এসব জামাত। প্রতিটি জামাতে অংশ নেন প্রায় দুই শতাধিক মুসল্লি। সব মিলিয়ে জেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বলে জানা গিয়েছে।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের…
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
This website uses cookies.