
ফ্রান্সজুড়ে আবারও সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, শনিবার বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এদিন দেশটির অন্তত তিনটি শহরে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহান্তে দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। প্যারিসসহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে কারফিউ, সমাবেশে বিধিনিষেধ ও বিভিন্ন স্থাপনা বন্ধ রাখার নির্দেশ। তবে কিছু এলাকায় শর্তসাপেক্ষে বিক্ষোভের অনুমতি দেয়া হয়েছে।
বিক্ষোভের আগে প্যারিসে পুলিশের অভিযানে অস্ত্র ও গ্যাস মাস্ক জব্দ করা হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পুলিশ জানায়, শহরের পরিস্থিতি ‘শান্ত’ রয়েছে। তবে এতকিছু উপেক্ষা করে দেশটির রাজধানীসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের ক্ষোভ ও রাজনৈতিক অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে।
গত সপ্তাহান্তে ফ্রান্সে সংঘটিত দাঙ্গা ও লুটপাটে হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময় ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও বিক্ষোভ থামেনি। শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২