
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে শান্তিচুক্তির মধ্যস্থতার চেষ্টা চালানো পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। পাশাপাশি চলমান বিভিন্ন দর-কষাকষির বিষয়গুলোও আলোচনায় উঠে আসতে পারে। জুন মাসে সমঝোতার পর এটি মুনিরের পঞ্চম তেহরান সফর।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালীর ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে আছে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন যে, হরমুজ প্রণালীতে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। উল্লেখ্য, এই প্রণালীটি তেল ও গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ।
চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এর আগে জুনে দেশটি একটি সমঝোতা স্মারক তৈরিতে সহায়তা করেছিল, যা এখনো শান্তিচুক্তির ভিত্তি হিসেবে গণ্য করে তেহরান। গত সেপ্টেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি কোনো হামলা না চালালেও, নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা এখনো কাটেনি। মঙ্গলবার ইসমাইল বাকাই সাংবাদিকদের বলেন, ‘আমরা দিনরাত এই আশঙ্কার মধ্যেই রয়েছি। এখন কথা বলার সময়ও আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’
উল্লেখ্য, সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের তেহরান সফরের পরপরই পাকিস্তানের সেনাপ্রধানের এই সফরের খবর এলো।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২