
আলবেনিয়ায় কয়েক দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। গত রোববার বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে পেট্রলবোমা নিক্ষেপ করলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশপথ লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রায় ৩০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অর্ধেকেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এই সহিংসতার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী এদি রামা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিক্ষোভ করা মানুষের অধিকার, কিন্তু সহিংসতা একটি অপরাধ। তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক বিকাশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্দোলন এবং সহিংসতার মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টানা জরুরি। প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘সীমা অতিক্রমের’ অভিযোগ তুলেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২