
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১ অক্টোবরের পর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মোট ২০ বার হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ধারাবাহিক হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি রিয়াদে এক সংবাদ সম্মেলনে এই সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, গত ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে বিমানবন্দরটিতে এসব হতাহতের ঘটনা ঘটে। আল মালিকি সতর্ক করে বলেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের এই ধারাবাহিক হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।
জোটের মুখপাত্র আরও দাবি করেন, ইয়েমেনের রাজধানী সানার কাছাকাছি পাহাড়ি এলাকায় হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস করেছে জোট বাহিনী। এ পর্যন্ত পাহাড়ি এলাকায় হুতিদের মোট ১২৭টি গুদাম ধ্বংস করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আল মালিকি অভিযোগ করেন যে, আঞ্চলিক কয়েকটি পক্ষের সহায়তায় হুতিরা উন্নত প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলা এবং ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায় জোটের অভিযানকে কেন্দ্র করে ওই অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২