
সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দরকে ‘অনিরাপদ’ বলে দাবি করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার জন্য সতর্কবার্তা দিয়েছেন।
তবে এই সতর্কতার আওতা থেকে পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপরের আকাশসীমাকে বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন হুথি মুখপাত্র। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান অভিযান এবং গোষ্ঠীটির পাল্টা হামলার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের পরপরই ইয়াহিয়া সারি এই বক্তব্য দেন।
হুথিদের সামরিক মুখপাত্র আরও দাবি করেন যে, ইয়েমেনে গত ১২ বছর ধরে সৌদি আরবের চালানো হামলার মাত্রা জোটের মুখপাত্রের বর্ণনার চেয়ে অনেক বেশি ভয়াবহ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২