
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে অবিলম্বে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহের বিষয়ে রাশিয়া সম্মত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত সফল আলোচনার পর এই চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ট্রাম্প আরও জানান, খুব অল্প সময়ের মধ্যেই রাশিয়া মোট ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করবে। এই চুক্তির অংশ হিসেবে আগামী নভেম্বরে আরও ৫ লাখ টন জ্বালানি সরবরাহ করা হবে এবং পরবর্তী সময়ে আরও ১০ লাখ টন ডিজেল পাঠানো হবে।
ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতে। উচ্চমূল্যের চাপে থাকা যুক্তরাষ্ট্রের জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়ার সঙ্গে এই নতুন চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২