
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। আগামী ১০ অক্টোবরের এই কর্মসূচি ঘিরে দিল্লি এবং এর পার্শ্ববর্তী রাজ্যগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভের দিন দিল্লিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) প্রায় ২৩ হাজার সদস্য মোতায়েন করা হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাজধানীজুড়ে সিএপিএফের ২২১ কোম্পানি সদস্য মোতায়েনের অনুমোদন দিয়েছে। এর বাইরে দিল্লি পুলিশের অধীনে আরও ১১০ কোম্পানি সিএপিএফ সদস্য মোতায়েন থাকবে। এর আগে জুলাই মাসে সিজেপির যন্তর-মন্তরের বিক্ষোভে প্রায় ১৫০ কোম্পানি এবং কৃষক আন্দোলনের সময় ৯৩ কোম্পানি সিএপিএফ সদস্য মোতায়েন করা হয়েছিল, যার তুলনায় এবারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে দিল্লির সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রাজধানীতে ক্যামেরার মাধ্যমে ফেস রেকগনিশনভিত্তিক নজরদারি চালু থাকবে। বিক্ষোভস্থল ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের ব্যারিকেড দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় আদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশ ও হরিয়ানাসহ দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলোকে বিক্ষোভ চলাকালে পূর্ণ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সিজেপির মুখপাত্র সৌরভ দাস এই বিক্ষোভের ডাক দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যন্তর-মন্তরে অনুষ্ঠেয় এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২