
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্ক দখলের জন্য নতুন করে প্রচেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রেক্ষাপটে অঞ্চলটির বড় একটি অংশ ইতিমধ্যেই রাশিয়ার দখলে রয়েছে। বর্তমানে রুশ সামরিক বাহিনী তাদের কৌশল পরিবর্তন করে ইউক্রেনের পরিবহন অবকাঠামোগুলোর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে।
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়াজুড়ে বিস্তৃত। দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন এবং রাজধানী মস্কো এর প্রধান প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র। পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ রাশিয়ার দখলে। বিশাল আয়তনের কারণে দেশটি নয়টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত। ২০১২ সালের হিসাব অনুযায়ী, রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এছাড়া দেশটি বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ পাঁচটি দেশের অন্যতম। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত। দেশটির পার্লামেন্টের নাম ডুমা, যা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ভাগে বিভক্ত। রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ হলেও বিভিন্ন অঞ্চলে আরও ২৭টি ভাষা প্রচলিত আছে। দেশটির অধিকাংশ মানুষ খ্রিষ্টান ধর্মাবলম্বী এবং মুসলমানেরা প্রধানত ভলগা তাতারস, বশখিরস ও তাতার অঞ্চলে বসবাস করেন।
রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলো প্রাকৃতিক সম্পদ। তেল ও প্রাকৃতিক গ্যাস ১৯৯৮ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করেছিল। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্যাজপ্রম’ বিশ্বের সবচেয়ে বড় গ্যাস উৎপাদনকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান হিসেবে ইউরোপের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মিটিয়ে চলেছে। দেশটির মুদ্রার নাম রুবল এবং জলবায়ু সারা বছর হিমশীতল থাকে।
ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই এই সংঘাত বিশ্বকে কোন দিকে নিয়ে যাবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই যুদ্ধ সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি ও প্রভাব নিয়ে বিশ্বজুড়ে নিয়মিত পর্যবেক্ষণ চলছে।
prothomalo-bangla/2026-10-08/cuuqpehs/Firefighters-.jpg
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২