
কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংঘটিত এই হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী 'আফরাম্যাক্স রিও' নামের জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটিতে নাভাল ড্রোন দিয়ে আঘাত করা হয়েছিল।
হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। জাহাজটিতে মোট ২৩ জন নাবিক কর্মরত ছিলেন, যাদের সবাই ভারতীয় নাগরিক। রাশিয়ার কোস্টগার্ড বাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়া সত্ত্বেও কোস্টগার্ডের সদস্যরা সকল নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২