
বিশ্বজুড়ে চলমান যুদ্ধের লাগাম টেনে ধরার নানা উদ্যোগের ধারাবাহিকতায় এবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। গত সোমবার এই কূটনৈতিক আলোচনার ঘটনাটি ঘটে।
এর আগে গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুদ্ধের অবসানে ইরানের পক্ষ থেকে সাত দিনের একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
এই আলোচনার উদ্যোগ সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে দেওয়া ওই প্রস্তাবের একটি সংশোধিত রূপ নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে।
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১৪
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২