
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৩৪। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি মন্তব্য করেছেন যে, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসা তেহরানের দর-কষাকষির অবস্থানকে দুর্বল করে দেবে। আলজাজিরার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
রেজায়ি স্পষ্ট করেছেন যে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় যুক্তরাষ্ট্র তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন না করা পর্যন্ত ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না। তিনি বলেন, এ মুহূর্তে আলোচনা নিয়ে কথা বলাও অযৌক্তিক। তার মতে, এখন আলোচনায় বসলে বিশ্ববাজারে তেলের দাম কমে যাবে, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের ওপর চাপ কমাবে এবং ইরানি জনগণের ওপর চাপ ও বৈরিতা অব্যাহত রাখতে আমেরিকানদের উৎসাহিত করবে।
তিনি পুনরায় জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনার উদ্যোগ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ইরানের দাবি অনুযায়ী ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনার পথে হাঁটবে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে জানা গেছে, সোমবার মার্কিন কর্মকর্তারা ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল যে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২