
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে গত তিন দিনে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ২৪ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যটি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে প্রায়শই ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের কবলে পড়ে থাকে।
ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অস্বাভাবিক ভারি বৃষ্টিপাতের কারণে এই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার পর পুরো অঞ্চলজুড়ে বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। এতে রাজ্যটির এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার থেকে রোববারের মধ্যে উত্তর প্রদেশে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে এই সময়ের জন্য মৌসুমের গড় বৃষ্টিপাত মাত্র ৭.৬ মিলিমিটার। ভারতের আবহাওয়া অফিস সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়াজনিত ঘটনা বৃদ্ধির বিষয়ে বারবার সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা এসব দুর্যোগের পেছনে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং জলবায়ুর পরিবর্তিত রূপকে দায়ী করছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২