
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা চেকপোস্টে এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে। এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে রেসকিউ ১১২২ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী এলাকায় অবস্থিত এই চেকপোস্টে হামলার পর উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে ২৫ জনের বেশি কর্মী, ছয়টি অ্যাম্বুল্যান্স এবং একটি ফায়ার সার্ভিসের গাড়ি অংশ নিয়েছে।
আহতদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে দারাজিন্দার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও ডেরা ইসমাইল খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি এই হামলাকে ‘ফিতনা আল-হিন্দুস্তান খাওয়ারিজ’-এর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন, যা পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে বোঝাতে ব্যবহার করে থাকে।
এদিকে, আলজাজিরা জানিয়েছে যে পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। বর্তমানে বিস্ফোরণের ধরন ও কারণ অনুসন্ধানে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২