
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে বক্তব্য রাখার সময় ইরানের সামনে দুটি ভিন্ন পথ তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে দেশটিকে পুনর্গঠনের সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, অন্যদিকে চুক্তি না হলে ইরানকে ভয়াবহ সংঘাতের সম্মুখীন হতে হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
ট্রাম্প প্রশ্ন রাখেন, তিনি কি তেহরানকে এমন এক নরকের দিকে ঠেলে দেবেন, যেখানে তাদের টিকে থাকার কোনো সুযোগ থাকবে না? তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মহান হওয়ারও কোনো আশা অবশিষ্ট থাকবে না।
তবে এই কঠোর হুঁশিয়ারির পাশাপাশি ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তার ভাষ্যমতে, তেহরানের জন্য নতুন চুক্তিতে রাজি না হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এবং আলোচনা স্থবির হয়ে পড়ায় কূটনৈতিক উদ্যোগগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে। এহেন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পুনরায় আলোচনার পথ সুগম হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এছাড়া জাতিসংঘের এই অধিবেশনে ইরান যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, কিউবার অর্থনৈতিক পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২