
সৌদি আরবের বিরুদ্ধে 'অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা' নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। হুথিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত এক টেলিভিশন ভাষণে জানান, ইয়েমেনের ওপর আরোপিত সামরিক অভিযান ও অবরোধের অবসান, বিমানবন্দর ও সমুদ্রবন্দর পুনরায় চালু করা এবং জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও ক্ষতিপূরণ আদায়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
তবে গোষ্ঠীটি স্পষ্ট করেছে যে, লোহিত সাগর ও বাব এল-মানদেব প্রণালিতে সৌদি জাহাজ ব্যতীত মার্কিন জাহাজসহ অন্যান্য দেশের আন্তর্জাতিক নৌবাণিজ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। মাহদি আল-মাশাত জোর দিয়ে বলেন, লোহিত সাগরীয় নৌপথে সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর তাদের পক্ষ থেকে কোনো হুমকি নেই।
এর আগে চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনের পশ্চিম উপকূল দিয়ে বাব এল-মানদেব প্রণালির দিকে হুথিরা দ্রুত অগ্রসর হলে ওয়াশিংটন তাদের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে জানান, লোহিত সাগরে মার্কিন জাহাজে কোনো হামলা চালানো হবে না বলে তারা ট্রাম্প প্রশাসনকে আশ্বস্ত করেছেন। তিনি পুনরায় নিশ্চিত করেন যে, লোহিত সাগরের ওই গুরুত্বপূর্ণ জলপথে কেবল সৌদি জাহাজকেই তারা লক্ষ্যবস্তু করছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২