
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ১১ জন শহীদের জানাজা ও দাফনের আয়োজন করেছে। তারা সবাই সিরিয়ান আরব আর্মির ওই স্থাপনার সদস্য ছিলেন।
এর আগে শুক্রবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেইর এজ-জোরে সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণের কথা জানিয়েছিল। ঘটনার পরপরই সেখানে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছিল।
সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা এটিই প্রথম নয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের গৃহযুদ্ধ কাটিয়ে দেশটি নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ায় এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ১৪ জন এবং একই অঞ্চলে গোলাবারুদবোঝাই গাড়িতে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২