
সৌদি আরবের তাইফ গভর্নরেটে হুতি মিলিশিয়া বাহিনীর উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ড্রোনটি ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে, যার ফলে এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন।
সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, ড্রোন ধ্বংসের খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন সৌদি নারী এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। আহত পাকিস্তানি নাগরিকের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ওই এলাকার বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২