
সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তির আওতায় সৌদি আরবে যেকোনো হামলাকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং পাকিস্তান তার দায়িত্ব পালন করবে। তবে চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
খাজা আসিফ আরও বলেন, মক্কার পবিত্র স্থানগুলো রক্ষার জন্য কোনো চুক্তির প্রয়োজন নেই। চুক্তি থাকুক বা না থাকুক, পবিত্র স্থান রক্ষা করা পাকিস্তানের পবিত্র দায়িত্ব। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার পর তিনি এসব কথা বলেন। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক জোটের মুখপাত্র জানান, মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। এটি ছিল মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা।
এদিকে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি পবিত্র নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, অভিযানগুলো পবিত্র স্থান থেকে অনেক দূরে অবস্থিত সৌদি তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হয়।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রিয়াদের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মক্কার পবিত্র স্থানের বিরুদ্ধে ড্রোন হামলার চেষ্টাকে তিনি ‘জঘন্য ও ন্যক্কারজনক’ বলে অভিহিত করে বলেন, পাকিস্তান এই কঠিন সময়ে সৌদি আরবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২