
হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করেছে ইরান। সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ কথা জানায়।
আইআরজিসি জানিয়েছে, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় তাদের নতুন ও অত্যাধুনিক অ্যারোস্পেস এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোনটিকে শনাক্ত ও ধ্বংস করা হয়। তবে ড্রোনটির মিশন বা উৎস সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কৌশলগত এই জলপথ ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক সামরিক অভিযানের অংশ হিসেবেই এই ড্রোনটি ধ্বংস করা হলো বলে জানানো হয়েছে।
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০১
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২