
রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলবর্তী বন্দর নগরী নোভোরোসিস্কে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ। বুধবার সকালে তিনি জানান, হামলায় আরও ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
গভর্নর কন্দ্রাতিয়েভ জোর দিয়ে বলেছেন যে, ইউক্রেনীয় বাহিনী সুনির্দিষ্টভাবে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলায় একটি চার্চ এবং একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আনাপা শহরেও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নোভোরোসিস্কের পাশাপাশি ক্রাসনোদার অঞ্চলের আরেকটি অবকাশযাপন কেন্দ্র গেলেনঝিকও ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে। অঞ্চলটির মেয়র আলেক্সেই বোগোদিস্তভ এই হামলার তথ্য নিশ্চিত করলেও কোনো হতাহতের খবর জানাননি।
প্রায় পাঁচ বছর ধরে চলমান ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার এই যুদ্ধে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং পূর্ব ইউক্রেনে সংঘাতের মাত্রা আগের চেয়ে আরও বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২