
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের এক বিমান দুর্ঘটনা ঘটেছে। অবতরণের সময় অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে গিয়ে পড়ে। এ সময় উড়োজাহাজটি সড়কে থাকা একাধিক গাড়িতে আঘাত করলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।
মিয়ামির ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। তবে হতাহতদের নাম–পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, গতকাল রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বোয়িং ৭৬৭–৩০০ মডেলের এই উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে রওনা হয়েছিল। অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে সড়কে পড়ার পরপরই তাতে আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষের ভাষ্যমতে, ঘটনাস্থলে আগুনের শিখা আর ব্যাপক ধোঁয়া দেখা গিয়েছিল।
দুর্ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উড়োজাহাজটি কেন রানওয়ে থেকে ছিটকে পড়ল কিংবা ঠিক কতটি গাড়িতে সেটি আঘাত করেছে, তা এখনো স্পষ্ট নয়। অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২