
পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুটি সশস্ত্র হামলায় ২৫ জন সামরিক সদস্য নিহত হওয়ার দাবি করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এই হামলায় নিরাপত্তা বাহিনীর তিনটি সামরিক যান ধ্বংস হয়েছে বলেও সংগঠনটি জানিয়েছে।
বিএলএর মুখপাত্র জিয়ন্দ বেলুচ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, জিয়ারাত ক্রস এলাকায় তাদের যোদ্ধারা পাকিস্তানের একটি সামরিক বহরের চারটি গাড়িতে হামলা চালায়। এতে একটি ট্রাকসহ মোট দুটি সামরিক যান ধ্বংস হয় এবং ১৮ জন পাক সেনা সদস্য নিহত হন। বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলায় আহত হওয়া পাঁচজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং হামলাকারীরা বহর থেকে অস্ত্র জব্দ করেছে। এই হামলায় সংগঠনটির ‘ফাতেহ স্কোয়াড’ অংশ নেয়। বিএলএ তাদের গণমাধ্যম চ্যানেল ‘হাক্কাল’-এর মাধ্যমে ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ট্রেলার প্রকাশ করেছে, যেখানে জ্বলন্ত সামরিক যান, সশস্ত্র ব্যক্তি এবং কিছু অস্ত্র দেখা যায়। ভিডিওতে মরদেহের মতো কিছু বস্তুও দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
একই দিনে সুরাবের হাজিকা এলাকায় আরেকটি পৃথক হামলার ঘটনা ঘটে। বিএলএ দাবি করেছে, তাদের স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (এসটিওএস) বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ব্যবহার করে সামরিক যান লক্ষ্য করে এই হামলা চালায়। এতে আরও সাতজন সামরিক সদস্য নিহত এবং একটি সামরিক যান ধ্বংস হয় বলে জানানো হয়।
বিএলএ জানিয়েছে, হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তাদের সাপ্তাহিক বিবৃতিতে প্রকাশ করা হবে। এদিকে, এই ঘটনার পর পাকিস্তান বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বেলুচিস্তানে চালানো সামরিক অভিযানে তারা অন্তত ৪৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২