
হিমবাহধসে নেপালে সৃষ্ট ভয়াবহ ঢলের নয় দিন পর ত্রিশূলি ৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধার হওয়া এই দুই ব্যক্তি হলেন সঞ্জয় শাহ ও কবির মহারাজন। নেপালে এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং তাঁদের উদ্ধারে অভিযান এখনো চলছে।
উদ্ধারস্থল থেকে নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বিবিসিকে জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। উদ্ধারের পর সঞ্জয় শাহকে উড়োজাহাজে করে রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তার এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে কবির মহারাজনকে চিকিৎসার জন্য কাঠমান্ডুর ছাউনি সামরিক হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রথম উদ্ধার হওয়া সঞ্জয় শাহ কথা বলার মতো অবস্থায় নেই। তবে দ্বিতীয় ব্যক্তি কবির মহারাজন উদ্ধারের পর হাসছিলেন এবং তিনি অন্যদের ধন্যবাদ জানিয়েছেন। সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের একজন কর্মী। তাঁর সহকর্মী সুরেশ চৌধুরী বিবিসিকে বলেন, তিনি এই খবরের অপেক্ষায় ছিলেন এবং এই উদ্ধার অন্যদের জীবিত পাওয়ার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে।
এতে আশা জেগেছে যে অন্যদেরও জীবিত উদ্ধার করা সম্ভব হবে।’ (বিস্তারিত আসছে ...).নেপালে এক প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে প্রাণ বাঁচল ৯০০ শিক্ষার্থীর
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২