
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মন্টগোমারি কাউন্টির বেথেসডার কাছে ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা শামিমা বেগম (৪৬) ও তার মেয়ে আরিহা জাহিন (২৩)।
দুর্ঘটনায় শামিমার স্বামী ফারুক হোসেন (৬২) এবং তাদের আরেক কন্যা রুবাইয়া হোসেন (৯) আহত হয়েছেন। ঘটনার সময় ফারুক হোসেন তাদের পারিবারিক গাড়িটি চালাচ্ছিলেন। ভুক্তভোগী এই পরিবারটি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ায় বসবাস করত এবং কয়েক বছর আগে বাংলাদেশের বরগুনা থেকে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল।
মন্টগোমারি কাউন্টির অ্যাটর্নি জন ম্যাককার্থি জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ভুল পথে এসে এই দুর্ঘটনা ঘটায়। ধাক্কা দেওয়া গাড়ির চালক মদ্যপ ছিলেন বলে জানা গেছে এবং তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি কোথায় মহাসড়কে উঠেছিলেন বা কতক্ষণ ভুল পথে ছিলেন, তা এখনো তদন্তাধীন। অ্যাটর্নি এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের স্টেট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
অভিযুক্ত চালকের নাম কাবায়েরো-নোলাসকো। তার আইনজীবী শ্যারন ডায়মন্ড জানান, তিনি এল সালভাদরের একজন নির্মাণশ্রমিক এবং গত ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। তার বৈধ অবস্থানের বিষয়টি এখনো নিশ্চিত নয়। আইনজীবী আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত চালক মানসিকভাবে বিপর্যস্ত এবং তিনি অত্যন্ত অনুতপ্ত।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২