
ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আঘাত শুরু করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, এই হামলায় মার্কিন ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠনমূলক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এমনকি শত্রুপক্ষের বিমান উড্ডয়ন স্থাপনাগুলোও অকার্যকর হয়ে পড়েছে বলে তারা জানিয়েছে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে শত্রুর প্রচেষ্টা কোনো আগ্রাসন বা অপরাধের মাধ্যমেই সফল হবে না এবং প্রতিটি হামলার বিপরীতে আরও ভয়ংকর জবাব দেওয়া হবে।
একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হরমুজ প্রণালির দিকে রকেট নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা কিছু লঞ্চার লক্ষ্য করেই মূলত এই পাল্টা হামলা চালানো হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে 'অপারেশন ইকোনমিক আউটকাস্ট' নামে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্লেষকরা ধারণা করেছিলেন, এর মাধ্যমে হয়তো সামরিক সংঘাতের অবসান ঘটবে। তবে রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রে নতুন করে ইরানে হামলার ঘটনার পর তেহরান পাল্টা আঘাত শুরু করায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২