
ইরানের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ’ চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের আরোপ করা এই নতুন নিষেধাজ্ঞাগুলো বাস্তবে তেহরানকে কতটা চাপে ফেলতে পারবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রশ্ন রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অব দ্য রেকর্ড স্ট্র্যাটেজিসের প্রেসিডেন্ট মার্ক ফাইফল মনে করেন, কেবল একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করলেই ইরানকে নত করা সম্ভব নয়। তার মতে, কার্যকর চাপ সৃষ্টির জন্য প্রয়োজন মার্কিন সরকারের সব পর্যায়ের একটি সমন্বিত উদ্যোগ। ওয়াশিংটন থেকে আল-জাজিরাকে দেওয়া এক বিশ্লেষণে ফাইফল সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া বা বিচ্ছিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানকে কাবু করা কঠিন। প্রকৃত ফল পেতে হলে ওয়াশিংটনকে একটি সমন্বিত কৌশলের আওতায় কাজ করতে হবে।
ফাইফল মনে করেন, ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতাই হলো মূল বিষয়। অর্থনৈতিক চাপ যতই বাড়ানো হোক, যদি দেশটি তার ইউরেনিয়াম মজুত ধরে রাখতে পারে, তবে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। একইভাবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখা এবং আঞ্চলিক প্রক্সিদের অর্থায়ন চালিয়ে গেলে কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।
মার্ক ফাইফলের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সামনে এখন বড় প্রশ্ন হলো—তারা কি কেবল ইরানের অর্থনীতির ওপর চাপ তৈরি করবে, নাকি এমন পর্যায়ে চাপ প্রয়োগ করবে যা দেশটির সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে সরাসরি প্রভাবিত করবে। তার মতে, নিষেধাজ্ঞা আরোপের সংখ্যার চেয়ে সেগুলো কতটা পরিকল্পিতভাবে প্রয়োগ করা হচ্ছে, সেটিই এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২