
তীব্র অভ্যন্তরীণ চাপের মুখে নেপাল সরকার তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের কাজের অনুমতি দিয়েছে। সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় উদ্ধার কাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব নাকচ করে দেওয়ার মাত্র ১২ ঘণ্টার মাথায় কাঠমান্ডু জানিয়েছে, দেশের কিছু বিশেষ দুর্গম এলাকায় তারা কাজ করতে পারবে।
গত ২৬ আগস্ট বুধবার ভোতিকোশি এবং তার শাখানদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ ভেঙে পড়ায় এই ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। এর ফলে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া এবং তিব্বতের গিরং জেলায় লাখ লাখ ঘনমিটার পানি, কাদা, পাথর ও জঞ্জালে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়। কাঠমান্ডু ও বেইজিংয়ের তথ্য অনুযায়ী, এই বন্যায় নেপালে ১ হাজার ৯২৪ জন এবং চীনের তিব্বতে ৫৫৮ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নেপালি ও তিব্বতিদের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছেন।
বন্যার পরপরই ভারত, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ নেপালি উদ্ধারকারী বাহিনীকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল। কিন্তু কাঠমান্ডু তখন সেই প্রস্তাব নাকচ করে দিয়ে দাবি করেছিল যে, তাদের নিজস্ব উদ্ধারকারী বাহিনী যথেষ্ট দক্ষ এবং বিদেশি সহযোগিতার প্রয়োজন নেই। গতকাল শুক্রবার দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী সাংবাদিকদের বলেছিলেন, “এমন পরিস্থিতিতে সহযোগিতার প্রস্তাব খুবই স্বাভাবিক। তবে আমাদের উদ্ধারকারী বাহিনী দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করছে। এই মুহূর্তে আমাদের বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রয়োজন নেই।”
তবে এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পরই নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে নিশ্চিত করেন যে, সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং দেশের বিশেষ কিছু এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২