
মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ বদলে গেছে। তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ধরনের ছাড় দেওয়া ইরানের জন্য একটি ভুল সিদ্ধান্ত হবে। যুদ্ধের অভিজ্ঞতার আলোকে ইরান বুঝতে পেরেছে যে, ট্রাম্পের মতো কারো কাছে নতি স্বীকার করলে পরিণাম ভালো হয় না।
দারেইনি আরও বলেন, ইরান শুরু থেকেই চেয়েছিল যুক্তরাষ্ট্রকে সংঘাতের পেছনে ব্যয় বাড়াতে বাধ্য করতে। বর্তমানে ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে শ্বাসরোধ করার কৌশল নিয়েছে। ট্রাম্পের বিশ্বাস ছিল যে, সামরিক হুমকি ও শক্তির প্রদর্শন করলে ইরান পিছু হটবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। এমনকি মার্কিন দূত স্টিভ উইটকফও স্বীকার করেছেন যে ট্রাম্প এ বিষয়ে হতাশ।
বিশ্লেষকের মতে, দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মুখেও ইরান আত্মসমর্পণ করবে না। এর পেছনে প্রধান যুক্তি হলো, ভৌগোলিক অবস্থানের কারণে ইরানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। দেশটির ১৫টি দেশের সঙ্গে স্থল ও সমুদ্র সীমান্ত রয়েছে, যা তাদের যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২