
নেপালে চলমান ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে। শুক্রবার বিকেলে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে রাসুয়া জেলায় বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভাটেকোশি নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়া অনেক মানুষের মরদেহ নিম্নাঞ্চলের বিভিন্ন জেলায় পাওয়া গেছে, যা এই মোট মৃতদের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যা চূড়ান্ত নয়। বর্তমানে বিভিন্ন জেলায় তথ্য সমন্বয়ের কাজ চলমান রয়েছে এবং এখনও উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত আছে। বন্যায় নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ, যাদের উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২