
গাজায় ফিলিস্তিনিদের হত্যার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার এই বিতর্কিত মন্তব্যের পর জার্মানিতে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ইহুদি ও খ্রিষ্টান ধর্মীয় সংগঠনগুলোও কঠোর নিন্দায় সরব হয়েছে। একই সঙ্গে বেন-গভিরের ওপর জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের দাবিও জোরালো হয়েছে।
সোমবার এক বক্তব্যে বেন-গভির দাবি করেন যে, গাজায় ‘সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে’ হত্যাকাণ্ড চালানো প্রয়োজন। তিনি আরও বলেন, প্রতি রাতে গাজায় ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে ‘সরিয়ে ফেলা’ উচিত। শুধু তাৎক্ষণিক হুমকি তৈরি করা সশস্ত্র ফিলিস্তিনিই নয়, বরং গাজায় এমন মানুষও রয়েছেন যাদের বেঁচে থাকা উচিত নয়—এমন আপত্তিকর মন্তব্যও করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২