
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সাইয়্যেদ মাজিদ ইবনে আল-রেজা স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইরানের সশস্ত্র বাহিনী কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও তাদের নেই। তবে দেশের স্বাধীনতা ও নিরাপত্তার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-এর প্রতিবেদন অনুযায়ী, ইবনে আল-রেজা সাম্প্রতিক সংঘাতকে ইরানের জন্য একটি ‘কঠিন পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরান যাকে ‘রমজান যুদ্ধ’ বলছে, সেই সংঘাতে দেশটি আগের ১২ দিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে থেকে প্রবেশ করেছে। এই সংঘাতের সময় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও, এটি বিশ্বমঞ্চে ইরানের ‘জাতীয় আত্মবিশ্বাসের’ শক্তি প্রদর্শন করেছে বলে তিনি দাবি করেন।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে যে, ইরানি জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখে এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেয়, তবে তারা যেকোনো হুমকি মোকাবিলায় সক্ষম। তিনি দাবি করেন, পরবর্তী সংঘাতের ক্ষেত্রে শত্রু ঘাঁটিতে অনুপ্রবেশ, আঞ্চলিক গতিবিধি পর্যবেক্ষণ এবং ব্যাপক ক্ষতিসাধনের সক্ষমতা ইরান অর্জন করেছে। সেই সঙ্গে কৌশল ও প্রযুক্তির ক্ষেত্রেও দেশটিতে আশ্চর্যজনক উন্নতি হয়েছে।
ইবনে আল-রেজা জোর দিয়ে বলেন, ইরানের বর্তমান প্রতিরক্ষা শক্তি যুদ্ধবাজির জন্য নয়, বরং আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে। তিনি পুনরায় নিশ্চিত করেন, ইরান কখনোই অন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে নিজ ভূখণ্ডের সুরক্ষায় তারা যেকোনো সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২