
জাপান সাগরের দিকে একযোগে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উপকূলীয় এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ান এ তথ্য নিশ্চিত করেছে।
উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নপথ, পাল্লা এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বর্তমানে বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। একই সঙ্গে উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন কোনো সামরিক উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হয় কি না, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখা হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি ঘটার পর দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছে। এর আগে গত ১২ আগস্ট সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়ার পরিসর ও সময়সীমা কমিয়ে ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়। এই মহড়ার ঠিক পরদিনই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এর আগে জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার সময় বা পরিধি কমানোর বিষয়টিকে পিয়ংইয়ং তেমন গুরুত্ব দিচ্ছে না। তার মতে, মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনা হলেও এর ‘আগ্রাসী ও উসকানিমূলক’ চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২