
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকার একটি বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা আরামকোর একটি স্থাপনায় সফল হামলার দাবি করেছে। বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত এই দুই গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে জানায় গোষ্ঠীটি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, তারা ড্রোন ব্যবহার করে দুটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছেন। এর মধ্যে প্রথমটি নাজরান বিমানবন্দরের সংবেদনশীল লক্ষ্যবস্তু এবং দ্বিতীয়টি আরামকোর স্থাপনায় আঘাত হেনেছে। হামলার আগে বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছিল যে, হুথি বিদ্রোহীরা সৌদিতে হামলা জোরদার করায় সৌদি আরব তাদের দমনে ব্যর্থ হবে।
এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ গত জুলাই মাসে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে, যখন হুথি বিদ্রোহীরা সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে ২০২২ সালে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। বর্তমান পরিস্থিতিতে ইয়েমেনি একজন মন্ত্রী এএফপিকে জানিয়েছেন, হুথিরা বাব আল-মান্দেব প্রণালির আশপাশের ভূখণ্ড দখলের চক্রান্ত করছে, যা এই গুরুত্বপূর্ণ নৌপথে নতুন হুমকির সৃষ্টি করতে পারে।
ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র এবং হুথিদের একাধিক সামরিক সূত্র জানিয়েছে, বিদ্রোহীরা বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে আরও দক্ষিণে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে। এর আগে গত মাসে রাজধানী সানায় একটি ইরানি বিমানকে স্বাগত জানানোর ঘটনাকে কেন্দ্র করে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘাত নতুন মোড় নেয়। পরবর্তীতে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়ে দেশটির জাহাজ, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা শুরু করে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২