
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে একটি ‘নতুন আঞ্চলিক ব্যবস্থার’ সূচনা হয়েছে। এর ফলে এই অঞ্চলে বিদেশি পরাশক্তিগুলোর প্রভাব দ্রুত হ্রাস পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
গালিবাফ তাঁর বার্তায় উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য থেকে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। নতুন এই আঞ্চলিক বাস্তবতার কারণে দেশগুলোর পারস্পরিক সম্পর্কে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে আসছে বলেও তিনি মনে করেন।
এ ছাড়া ইসরাইলের আঞ্চলিক আধিপত্য বিস্তারের পরিকল্পনা নিয়ে মন্তব্য করেন ইরানের এই স্পিকার। তিনি বলেন, ‘নদী থেকে সাগর পর্যন্ত’ আধিপত্য বিস্তারের যে পরিকল্পনা ইসরাইল নিয়েছিল, তা এখন শুধুই অলীক কল্পনায় পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২