
ভারতের ১৪টি রাজ্যে একযোগে পরিচালিত একটি বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযানে দুই শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, গত ১২ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় এই অভিযানের মাধ্যমে পাকিস্তান-সমর্থিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতামূলক হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো।
অমিত শাহের দাবি অনুযায়ী, নরেন্দ্র মোদি সরকারের অধীনে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-সমর্থিত 'শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক' নামক একটি গোষ্ঠী ধ্বংস করতে সক্ষম হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের কথা উল্লেখ করে তিনি জানান, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে পিস্তল, গুলি, দেশীয়ভাবে তৈরি বোমা এবং পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড রয়েছে।
এদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক বিবৃতিতে এই অভিযোগকে 'বিদ্বেষপূর্ণ প্রচারণা' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, নয়াদিল্লি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে মনোযোগ সরানোর জন্য পাকিস্তানবিরোধী এই প্রচারণা চালাচ্ছে। পাকিস্তান সরকার এই গ্রেফতারের সাথে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২